ফরেক্স কি?
Forex (ফরেক্স) এর ফুল মিনিং হচ্ছে Foreign Exchange অথবা সংক্ষেপে FX (এফএক্স) নামে পরিচিত। বাংলায় যার অর্থ দাড়ায় ’মূদ্রা বিনিময় বা বেচা-কেনা’। অর্থাৎ বৈদেশিক একটি মূদ্রার সহিত আরেকটি মূদ্রার বিনিময় বা বেচা-কেনার নামই হচ্ছে Forex । এখানে আপনি একটি দেশের কারেন্সি বিক্রয় করে আর একটি দেশের কারেন্সি ক্রয় করতে পারবেন। এবং ক্রয়কৃত কারেন্সির দাম যখন বাড়বে তা আবার বিক্রয় করে দিয়ে প্রফিট সংগ্রহ করবেন। মনে করুন ডলার (Doller) হচ্ছে USA-এর কারেন্সি । এবং পাউন্ড হচ্ছে UK-এর কারেন্সি । এখানে আপনি ডলার বিক্রয় করে পাউন্ড কিনবেন এবং যখন পাউন্ডের দাম বেড়ে যাবে তা আবার বিক্রয় করে ডলার কিনবেন অথবা প্রফিট নিয়ে মার্কেট হতে বেড় হয়ে আসবেন । সত্যিই মজার একটি বিষয় তাইনা ?
এই ফরেন এক্সচেঞ্জ মার্কেট হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ফাইনান্স্যিয়াল মার্কেট। যদি নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ (NYSE) এর সাথে তুলনা করেন তাহলে দেখবেন যে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ মার্কেটে দৈনিক $২২.৪ বিলিয়ন এর মত ট্রেড হয় আর ফরেক্স মার্কেটে আনুমানিক $৫ ট্রিলিয়ন দৈনিক ট্রেড হয়। কিন্তু এখানে আর একটা বাপার আছে। $৫ ট্রিলিয়ন বিশ্বব্যাপী ফরেক্স মার্কেটের সাইজ বুঝায়। অতএব ফরেক্স মার্কেটের সাথে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ এর তুলনা করলে দেখবেন যে আসলে মার্কেটটা কি রকম বড়।
উইকিপিডিয়ার সুত্রে জানা যায় এপ্রিল ২০১৩ তে প্রতিদিন ৫.৩ ট্রিলিয়ন ডলার লেনদেন হয়েছে এই মার্কেটে, যা ২০১০ এর এপ্রিলে ছিল ৪ ট্রিলিয়ন ডলার। এর মাধ্যমেই বুঝা যায় দিন দিন এর ব্যপকতা কত প্রসার হচ্ছে । মুলত বিভিন্ন ফাইনান্সিয়াল প্রতিষ্ঠানগুলা এ লেনদেন করে থাকে। বিভিন্ন ব্যাংক, বড় কোম্পানী, ব্যবসায়িক প্রতিষ্ঠান, ইনভেস্টিং ফার্ম, ক্ষুদ্র ইনভেস্টর প্রতিনিয়ত ক্রয় বিক্রয় করে থাকে এ মার্কেটে। তাই প্রতিনিয়ত এখানে চাহিদা এবং যোগানের কারণে মুদ্রার দর উঠা-নামা করে থাকে। আর এই উঠা-নামার মধ্যেই কারেন্সি ট্রেডাররা তাদের লাভ করে থাকে। এ মার্কেটের সবচেয়ে বড় সুবিধা এটি ২৪ ঘন্টা চালু থাকে সপ্তাহের পাঁচদিন শুধু মাত্র উইকেন্ড শনি-রবিবার বন্ধ থাকে। বাংলাদেশ সময় সোমবার রাত ৩:০০ টা থেকে শুক্রবার রাত ৩:০০ পর্যন্ত এ মার্কেট খোলা থাকে। কোন কোন ব্রোকারেজ হাউজে ১ ঘন্টা এদিক সেদিক হয় তাদের টাইমজোনের কারণে। অনলাইন ফরেক্স ১৯৯৬ সালের আগে পর্যন্ত খুচরা পর্যায়ে আমাদের মত ক্ষুদ্র টেডারদের জন্য ফরেক্স উম্মুক্ত ছিলনা । বড় কোম্পানী এবং ফাইনান্সিয়াল কোম্পানীগুলাই সেগুলা করত। কিন্তু নিত্য নতুন টেকনোলজির কারণে বিভিন্ন ব্রোকারেজ হাউজের কারণে আজ একজন ক্ষুদ্র ট্রেডার ১ ডলার ইনভেষ্ট করেও ফরেক্স ট্রেড করতে পারে।
কিভাবে ফরেক্স মার্কেট থেকে আয় করা সম্ভব?
বিভিন্ন দেশের মুদ্রা সর্বদায় পরিবর্তনশীল। আপনি পত্রিকায় দেখে থাকবেন যে কখনও কখনও ডলার টাকার বিপরীতে শক্তিশালী হচ্ছে, আবার কখনও টাকা ডলার এর বিপরীতে শক্তিশালী হচ্চে। এরকম পৃথিবীর অধিকাংশ মুদ্রার বিপরিতেই হয়। সুতরাং, আপনার যদি ডলার কেনা থাকে, ডলারের বিপরীতে ইউরো এর দাম পরে গেলে আপনি ডলার বিক্রয় করে ইউরো কিনে রাখতে পারেন। আবার, ইউরো ডলার এর বিপরীতে শক্তিশালী হলে, ইউরো বিক্রয় করে অধিক ডলার পেতে পারেন।
হয়ত আপনার কাছে ১০০ ডলার ছিলো যা বিক্রয় করে আপনি ৮০ ইউরো ক্রয় করেছিলেন। পরবর্তীতে ইউরোর দাম বাড়ার পর তা বিক্রয় করে ১২০ ডলার পেলেন। এভাবে আপনি আয় করতে পারেন। শেয়ার মার্কেট এ শুধু শেয়ার এর দাম বাড়লেই (buy) আমরা প্রফিট করতে পারি। কিন্তু ফরেক্স মার্কেট এ, কোন কারেন্সি শক্তিশালী অথবা দুর্বল হক, দুই ক্ষেত্রেই আমাদের প্রফিট করার সুযোগ আছে যেটা ফরেক্স মার্কেটের সবচেয়ে বড় সুবিধা।
ফরেক্স ট্রেড করার সুবিধাঃ
আগের দিনে শুধুমাত্র বিশাল ধনী অথবা ব্যাংকগুলো ফরেক্স মার্কেটে ট্রেড করার সুযোগ পেত। কিন্তু বর্তমানে সময়ের পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ফরেক্স ব্রোকারের আবির্ভাব ও প্রতিযোগিতা বৃদ্ধির কারনে যে কেউই পৃথিবীর যে কোনো দেশ থেকে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারে।
♦ মাত্র ১ ডলার দিয়ে ফরেক্স ট্রেড শুরু করা সম্ভভ। তাছারা প্রায় সব ব্রোকারই আপনাকে ফ্রী ডেমো ট্রেড করার সুবিধা দেবে, অর্থাৎ ভার্চুয়াল মানি দিয়ে। তাই প্রথমে আপনি নিখরচায় ডেমো ট্রেড করে নিজেকে প্রস্তুত করে নিতে পারেন এবং ডেমো ট্রেড করে সাফল্য ফেলে ডিপোজিট করে রিয়েল ট্রেড শুরু করতে পারেন।
♦ ফরেক্স মার্কেট পরিধি অনেক বড় এবং এই মার্কেটকে ম্যানিপুলেট করা সম্ভভ না। পৃথিবীর সবচেয়ে বড় স্টক মার্কেট হচ্ছে নিউইয়র্ক স্টক মার্কেট এবং ফরেক্স মার্কেটের আকার তার থেকেও ২৫ গুন বেশি। মনে রাখবেন,ডলার বা ইউরো এর মূল্য কোন দেশের মূল্য কোনো দেশের সরকার নির্ধারণ করে দেয় না। বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থা ও আর্থিক ঘটনাবলীর প্রেক্ষিতে বিভিন্ন দেশের মুদ্রার মূল্য নিজে নিজেই পরিবর্তিত হয়। আপনি যে দামে ডলার বা ইউরো কিনবেন, সেই একই দামে পৃথিবীর সব দেশে ডলার বা ইউরো ক্রয়-বিক্রয় হবে।
♦ ফরেক্স মার্কেট এ ট্রেড করার ক্ষেত্রে বড় ধরনের লিভারেজ বা লোন সুবিধা পাওয়া যায়, আর তাই খুব অল্প মার্কেট মুভমেন্ট থেকেই আপনি ভাল প্রফিট করতে পারবেন।
♦ স্ক্যালপিং ফরেক্স এ খুব জনপ্রিয় একটি শব্দ। এর মানে হচ্ছে খুব অল্প সময়ের জন্য খোলা ট্রেড। ফরেক্স মার্কেটের খুব অল্প পরিবর্তনেও ভাল লাভ করা সম্ভভ। অনেকেই ১০ বা ১৫ সেকেন্ডের জন্য একটি ট্রেড ওপেন করে এবং প্রফিট পেলে তা নিয়ে ট্রেড থেকে বের হয়ে যায়।
♦ ফরেক্স মার্কেট সোম থেকে শুক্র, সপ্তাহের ৫ দিনই দিবা-রাত্রি ২৪ ঘণ্টার জন্য খোলা থাকে। আর তাই, আপনি ব্যাবসায়ি হোন বা চাকুরিজীবী, ফরেক্স মার্কেটে আপনি আপনার সুবিধামত ট্রেড করতে পারবেন।
♦ ফরেক্স ট্রেডিং আপনি বাসায় বসেই করতে পারবেন, বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর তাই পরিবারকে প্রচুর পরিমানে সময় দিতে পারবেন।
♦ ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আপনাকে সব কিছু অনলাইনে করতে হবে আর অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে অ্যাকাউন্টে ডিপোজিট বা উইথড্র করাও অনেক সহজ।
♦ আপনি যদি ভাল ট্রেড করতে পারেন, তাহলে অনেকেই আপনার সাথে ডিপোজিট করতে উৎসাহিত হবে এবং সেক্ষেত্রে আপনি তাদের ট্রেড পরিচালনা করতে পারেন এবং তাদের লাভের একটি অংশ আপনি পাবেন।
♦ সর্বোপরি একজন সফল ও দক্ষ ফরেক্স ট্রেডার এই মার্কেট থেকে প্রচুর পরিমানে আয় করতে পারবেন।
উল্লেখ করা বাঞ্ছনীয়, একজন দক্ষ ও সফল ট্রেডার হতে হলে আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে প্রচুর পড়াশোনা করতে হবে, নিজেকে এই মার্কেটের যোগ্য করে তুলতে হবে। ফরেক্স মার্কেট থেকে যে কেউই কোন কিছু না জেনেও হয়ত প্রথম দিকে অনেক আয় করতে পারেন। মনে রাখবেন, ফরেক্স মার্কেট স্টক মার্কেটের মতই চ্যালেঞ্জিং। না জেনে হয়ত প্রাথমিকভাবে সফল হওয়া যাবে যেটা স্টক মার্কেটও অনেকেও অনেকে হয়। তবে দীর্ঘসময়ের জন্য টিকে থাকতে হলে, এক্সপার্ট হওয়া ছাড়া কোন বিকল্প নেই।
আর একটি কথা, ফরেক্স মার্কেটে মন্দা বলে কিছু নেই। কারন স্টক মার্কেটে আপনি শুধু buy করতে পারেন, ফরেক্স মার্কেটে buy বা sell উভয়ই করতে পারবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মন্তব্য-করার জন্য ধন্যবাদ।
আরো অন্যান্য তথ্য জানতে যাথেই থাকুন।