পৃষ্ঠাসমূহ

দ্বিতীয় ধাপ: প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা ২ ফেব্রুয়ারি-শুক্রবার

 


সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ২ ফেব্রুয়ারি জেলা পর্যায়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ধাপে রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের আওতাধীন জেলাসমূহ থেকে নিয়োগ দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩ এর ২য় গ্রুপের আওতাধীন জেলাসমূহের লিখিত পরীক্ষা অনষ্ঠিত হবে ২ ফেব্রুয়ারি। এদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নিজ নিজ জেলা পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টার মধ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রার্থীদের মোবাইলে ০১৫৫২১৪৬০৫৬ নম্বর হতে প্রবেশপত্র ডাউনলোডের ক্ষুদে বার্তা পাঠানো হবে।


আগামী ২৬ জানুয়ারি থেকে প্রার্থীরা admit.dpe.gov.bd ওয়েবসাইট থেকে ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্স দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। অথবা এসএসসির রোল, বোর্ড ও পাশের সন দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। প্রার্থীকে অবশ্যই প্রবেশপত্রের রঙ্গিন কপি সংগ্রহ করতে হবে।

দ্বিতীয় ধাপে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন ৪ লাখ ৩৯ হাজার ৪৩৮ জন প্রার্থী।


এর আগে গত বছর ৮ ডিসেম্বর প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন জেলাগুলোতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা সংখ্যা ছিল ৩ লাখ ৬০ হাজার ৬৭৯ জন এবং পরীক্ষার কেন্দ্র ছিল ৫৩৫টি। প্রথম ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৩৩৭ জন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মন্তব্য-করার জন্য ধন্যবাদ।
আরো অন্যান্য তথ্য জানতে যাথেই থাকুন।

Thank You Very Much for visit our Web side.

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ ২০২৪ সার্কুলার ৩০১৭ জন।

  এক নজরে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এক নজরে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ ভূমি রেকর্ড ও জরিপ অধি...