পৃষ্ঠাসমূহ

 

Deffence Action


সৈনিক পদে মাঠে দাড়ালে কি কি

পরীক্ষার সম্মুখীন হতে হয় ।
তাহলে শুরু করি :
প্রথমে বলে রাখা ভাল মাঠে যাওয়ার
সময় অবশ্যই আন্ডার ওয়্যার এবং শর্ট প্যান্ট
মানে ফুটবল খেলে যে প্যান্ট পরে তা
পরে যাবেন । নতুবা মান সম্মান
হারাবেন।
আপনাকে শার্ট প্যান্ট খুলে এসএমএস
রোল অনুযায়ী আপনাকে সারিবদ্ধ
ভাবে দাড় করাবে ।
এরপর আপনার পা দেখবে । পায়ের
সাথে পা যদি পুরোপুরি লেগে যায়
তাহলে বাদ কিন্তু যদি এক আঙুল ও
ফাকা থাকে তাহলে এলাও হবেন।
এরপরেই আপনাকে দৌড়াতে বলবে ।
আদেশ না আশা পর্যন্ত থামা যাবে
না।
এরপর আপনার উচ্চতা মাপবে । উচ্চতা
মাপার পর আপনার মুখের দাতে কোনো
সমস্যা আছে কিনা দেখবে
১ টা দাতে পোকা লাগা থাকলে
সমস্যা নেই কিন্তু অনেক গুলা দাঁতে
পোকা থাকলে সমস্যা ।
এরপর আপনার ওজন মাপা হবে । ৫০
কেজির নিচে হওয়া যাবে না ।
এরপর আপনার চূড়ান্ত মেডিকেল হবে ।
যেখানে আপনার পায়ুপথ ও অণ্ডকোষ
নেড়েচেড়ে দেখবে যে কোনো
সমস্যা আছে কিনা । লজ্জা পাবেন না
এখানে । লজ্জা পেলেই সমস্যা ।
এরপর আপনার আপনার বুকের মাপ নেয়া
হবে । নরমালি আপনার বুক ৩৬ হতে হবে ।
কারন সেনাকর্মকর্তা যখন আপনার বুক
মাপবেন তখন তা ৩০ এ পরিণত হবে । আর
বুক ফুলানো অবস্থায় ৩২ হতে হবে ।
এর পর আপনার দৃষ্টির পরীক্ষা করা হবে।
২০ ফিট দূরে ১টা বোর্ডে ABCDEF লেখা
থাকবে । আপনার ১ চোখ বন্ধ করে অপর
চোখ দিয়ে ABCD যেকোনো ১টি
অক্ষরের উপর লাঠি দিয়ে দেখিয়ে
জিজ্ঞাসা করবে এটা কোন বর্ণ ।
দৃষ্টিশক্তি পরীক্ষাতে পাশ করলে
আপনাকে দিয়ে ১টি ফর্ম পূরণ করানো
হবে ।
ফর্ম পূরণের পর আপনি বর্ণান্ধ বা কালার
ব্লাইন্ড কিনা পরীক্ষা করা হবে । একই
রঙের মধ্যে একটু অন্য কালার দিয়ে
123456 লেখার মাধ্যমে এই পরীক্ষা করা
হয় ।
গুগলে Colour blind লেখে সার্চ দিলেই
এর উদাহরণ পেয়ে যাবেন।
কালার ব্লাইন্ড পরীক্ষাতে পাশ করলে
আপনার লিখিত পরীক্ষা নেওয়া হবে ।
৫০ মার্ক এর পরীক্ষা ও ৪০ মিনিট সময়।
প্রশ্ন সহজই করে । বাংলা, ইংলিশ,
গণিত ও সাধারণ জ্ঞান বিষয় থাকবে ।
লিখিত পরীক্ষার পর আপনার মৌখিক
পরীক্ষা নেয়া হবে । আপনার মৌখিক
পরীক্ষার পর আপনার শারীরিক
পরীক্ষা নেয়া হবে । এতে আপনার
উঠা বসা, বুক ডাউন, এবং দৌড়ের
পরীক্ষা নেয়া হবে ।
আপনার সমস্ত পরীক্ষা শেষ ।
এবার আসি মার্কিং নিয়ে ।
আপনি এসএসসি পরীক্ষাই যে সাবজেক্ট
নিয়েছেন ও যে পরিমাণ জিপিএ
পেয়েছেন তার উপর ১টা নাম্বার
দেয়া হবে, যেমন ৫,৬,৭,৮,৯,১০ এমন।
আপনার উচ্চতার উপরেও নাম্বার দেয়া
হবে । আপনার শারীরিক এবিলিটির
উপর আপনার নাম্বার দেয়া হবে ।
আপনার মৌখিক পরীক্ষার উপর নাম্বার
দেয়া হবে । এবং আপনার লিখিত
পরীক্ষার উপর নাম্বার দেয়া হবে ।
সবমিলিয়ে ৫০ মার্কের ভিতর যে
সবকিছু মিলিয়ে সর্বোচ্চ নাম্বার
পাবে তাকে বাংলাদেশ আর্মি এর
রিক্রুটর হিসেবে নেওয়া হবে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মন্তব্য-করার জন্য ধন্যবাদ।
আরো অন্যান্য তথ্য জানতে যাথেই থাকুন।

Thank You Very Much for visit our Web side.

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ ২০২৪ সার্কুলার ৩০১৭ জন।

  এক নজরে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এক নজরে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ ভূমি রেকর্ড ও জরিপ অধি...