পৃষ্ঠাসমূহ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসছে বিশাল নিয়োগ

 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসছে বিশাল নিয়োগ






ওয়েব ডেস্ক
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশাল নিয়োগ আসছে শিগগির। ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকা এবং ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এজন্য টেলিটক বাংলাদেশ লিমিটেড’র সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সোহেল আহমেদের উপস্থিতিতে পরিচালক (পলিসি ও অপারেশন) খালিদ আহমেদ টেলিটকের সাথে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্যপদে ৩২ হাজার ৫৭৭ জন সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্ততর সূত্রে জানা গেছে, সারাদেশে প্রাক-প্রাথমিক শিক্ষকের শূন্যপদ এবং গত জুন মাস থেকে এখন পর্যন্ত সহকারী শিক্ষকের পদ শূন্য হয়েছে এসব পদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে।
এর আগে রোববার অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সোহেল আহমেদ বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা জারির পর আমরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কাজ শুরু করেছি। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের মধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
২০১৮ সালের ৩০ জুলাই সর্বশেষ সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে মোট উত্তীর্ণ হন ৫৫ হাজার ২৯৫ জন, নিয়োগ দেয়া হয় ১৮ হাজার ১৪৭ জনকে। এর আগে একই বছর ২০১৪ সালের স্থগিত পরীক্ষাটিও নেয়া হয়। ওই পরীক্ষায় মোট উত্তীর্ণ হন ২৯ হাজার ৫৫৫ প্রার্থী। এর মধ্যে নিয়োগ দেয়া হয় ৯ হাজার ৭৬৭ জনকে।
এই দুই পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চূড়ান্ত নির্বাচিত না হওয়ায় নিয়োগ পাননি ৫৬ হাজার ৯৩৬ প্রার্থী। উত্তীর্ণ এসব প্রার্থীরা ২০১০-২০১১ সালের মতো প্যানেল নিয়োগ চান। তবে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, প্যানেলে নিয়োগ দেয়া হবে না। নতুন করে বিজ্ঞপ্তি দেয়া হবে।
(*তথ্যসূত্রঃ সময় টিভি)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মন্তব্য-করার জন্য ধন্যবাদ।
আরো অন্যান্য তথ্য জানতে যাথেই থাকুন।

Thank You Very Much for visit our Web side.

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ ২০২৪ সার্কুলার ৩০১৭ জন।

  এক নজরে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এক নজরে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ ভূমি রেকর্ড ও জরিপ অধি...